ঢাকা, ২৪ আগস্ট-২০২৫
জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আজ অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পাঁচদিন ব্যাপী গবাদি পশু (ছাগল) পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ২৪ আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াজেদ আলী প্রামানিক।
এ সময় প্রকল্প সমন্বয়কারী রেহেনা পারভীনের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রিপন রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা উইমেনস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল গ্রামের ১০ জন নারীকে বাছাই করে তাদেরকে গবাদিপশু, সেলাই, পাটের ব্যাগ, পোল্ট্রি ফার্ম এবং বাগান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে জনপ্রতি এককালীন ৩০ হাজার প্রদান করা হবে।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


