সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

ঢাকা, ২০ আগস্ট-২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং এ দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।

ইইউ প্রতিনিধি দল আজ ২০ আগস্ট (বুধবার) এক বিবৃতিতে জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী আলোচনায় নিজ নিজ দলের নেতৃত্ব দেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, মৌলিক অধিকারগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত এবং ইইউ যাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে সেই সুযোগ তৈরি করতে হবে। ব্রডব্যান্ড সম্প্রসারণ, ফাইভ-জি প্রযুক্তি চালু এবং প্রান্তিক পর্যায়ে সংযোগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি নিরাপদ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। ইইউ তাদের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের আওতায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যাতে আরো নিরাপদ, উন্মুক্ত ও উন্নত ডিজিটাল সংযোগের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যায়।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×