ঢাকা, ১৪ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা খুলনার সহযোগিতায় এবং দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী আব্দুল গনি।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম এবং আড়ুয়া উদয়ন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক দেবপ্রসাদ মন্ডল।
বিতর্কের বিষয় ছিল- ‘দুর্নীতিই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’। প্রতিযোগিতায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একই বিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্চারী চক্রবর্তী শ্রেষ্ঠ বক্তার মর্যাদা অর্জন করে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


