বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী আজ

ঢাকা, ১০ আগস্ট-২০২৫

বিশেষ প্রতিবেদন : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ বছর নানা আয়োজনে শিল্পীর জন্মশতবার্ষিকী উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রদর্শনী, বই প্রকাশনা ও গবেষণা উদ্যোগ। ০৯ আগস্ট (শনিবার) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনে এসব আয়োজনের কথা জানান এস এম সুলতান জাতীয় ও আন্তর্জাতিক জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘দ্য লেগেসি অব আর্টিস্ট সুলতান : ইমাজিনেশন, বিউটি অ্যান্ড দ্য পলিটিক্স অব আপলিফটিং দ্য কমন ম্যান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং নড়াইলের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য ও শক্তিশালী কৃষক চিত্রায়ণের জন্য পিকাসো ও সালভাদর দালির মতো কিংবদন্তিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে কাজ প্রদর্শন করেছেন তিনি এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানে একক প্রদর্শনী করেছেন।

তিনি নড়াইল ও যশোরে শিল্পশিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছিলেন। কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ পুরস্কার এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×