সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন

ঢাকা, ০৯ আগস্ট-২০২৫

বিশেষ প্রতিবেদন : গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরা প্রেসক্লাব। আজ ০৯ আগস্ট (শনিবার) দুপুরে উত্তরা পূর্ব থানা প্রবেশ পথের সামনে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উত্তরায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। চুপ করে থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে। সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। উত্তরা প্রেসক্লাব জানায়, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হয় ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটবে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদি হয়ে মামলা দায়ের করেন।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×