ঢাকা, ২৩ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ২২ জুলাই (মঙ্গলবার) রাজধানীর উত্তরায় বিআইআইটি’র সেমিনার কক্ষে আল মাহমুদের কাব্যে ধর্ম, দেশ ও দ্রোহের রূপান্তর শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন কথাসাহিত্যিক, গীতিকার ও শিশুসাহিত্যিক কবি জাকির আবু জাফর।
কবি জাকির আবু জাফর বলেন, আল মাহমুদ ইসলামকে আধুনিক কবিতায় অসাধারণভাবে প্রয়োগ করেছেন। ইসলামকে আধুনিকভাবে উপস্থাপন করেছেন। ধর্মের বিষয়টি স্বভাবগতভাবে এনেছেন, যা আরোপিত নয়। আল মাহমুদ তাওহীদভিত্তিক সংস্কৃতির লড়াইয়েও ছিলেন।
তিনি আরও বলেন, আল মাহমুদ দেশকে হৃদয়ের সাথে মিশিয়ে ভালোবেসেছেন। ফুল, পাখি, নদী, মাটিকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছিলেন। তিনি গ্রামের রসদকে কখনো ভুলেনি। ভেতর থেকে উৎসারিত বাণী, দেশকে চিত্রায়িত করেছেন। অন্যদিকে আল মাহমুদের দ্রোহ তুষের আগুনের মতো। তিনি বলেন, আমাদের প্রয়োজনেই আল মাহমুদকে চর্চায় আনতে হবে। আগামী প্রজন্মের কাছে আল মাহমুদকে তুলে ধরতে হবে। যিনি হাজার বছরের ইতিহাস ও বিশ্বাসকে রূপায়িত করেছেন, তাকে যথাযথভাবে তুলে ধরার মধ্যে রয়েছে বিভেদভুলে এককাতারে দাঁড়ানোর উপায়।
আবদুল কাদের জিলানির পরিচালনায় আলোচনায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব ও আরবি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বিভিন্ন পেশাজীবি ও সাহিত্যানুরাগীরা উপস্থিত ছিলেন।
Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

'অনুপ্রাস' জাতীয় কবি সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ


