ঢাকা, ২১ জুলাই-২০২৫
এম.এ জাহান (স্টাফ রিপোর্টার) : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ২১ জুলাই (সোমবার) দুপুরে মর্মান্তিক বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন আহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে উদ্বিগ্নতা প্রকাশ করে শোক জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশ- জেপিবি’র নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ।
আজ এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং শোক প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন। দ্রুত আহতদের সুচিকিৎসা দেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবী জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ।’
Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল


