ঢাকা, ২১ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় আজ ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আহতদের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। সেখানে তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল


