গোপালগঞ্জে আরও ১০ ঘণ্টা কারফিউ : আজ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত

ঢাকা, ১৯ জুলাই-২০২৫

স্টাফ রিপোর্টার : আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বৃদ্ধি করেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ ১৯ জুলাই (শনিবার) জারি করা এক সরকারি আদেশে জানিয়েছেন, ‘আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’

এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে, জেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ শিথিল করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে পরামর্শ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গোপালগঞ্জ জেলায় এনসিপি’র এক পথসভায় হামলার ঘটনার পর ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম কারফিউ জারি করা হয়। দ্বিতীয় পর্যায়ে, ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তিন ঘন্টার বিরতি (১৮ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) দিয়ে ১৮ জুলাই দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ পুনরায় জারি করা হয়। পরবর্তীতে, তৃতীয় পর্যায়ে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×