চট্টগ্রামে শুরু হচ্ছে জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা

ঢাকা, ০৩ জুলাই-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার ৪৪তম আসর এবার শুরু হচ্ছে আগামীকাল ০৪ জুলাই (শুক্রবার) থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। এবারের আসরে ১৯টি জেলাসহ মোট ২৪টি দলের হয়ে ২৫০ সাইক্লিস্ট অংশ নিচ্ছেন। আগামী ০৪ থেকে ০৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও পতেঙ্গা টানেল রোডে। আগামীকাল ০৪ জুলাই (শুক্রবার) সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও বিকেলে এম.এ আজিজ স্টেডিয়ামে এবারের আসর উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুকু। তিনি জানান, প্রতিযোগিতায় অংশ নেবে চট্টগ্রাম, নীলফামারী, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর, নাটোর, নড়াইল, চাঁদপুর, বান্দরবান, ঠাকুরগাঁও, রংপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পাবনা, সাতক্ষীরা ও সিলেট জেলা দল।

এছাড়া সার্ভিসেস দল হিসেবে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল পুলিশ ও বাংলাদেশ রেলওয়ে অংশ নেবে। আসরের পুরুষ বিভাগের নয়টি ইভেন্টে ১৭৫ জন পুরুষ ও নারী বিভাগের নয়টি ইভেন্টে ৭৫ জন নারী সাইক্লিস্ট অংশ নেবেন। ১৬ বছর বয়সী দুই সাইক্লিস্টও এবারের আসরে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুক জানান, প্রতিযোগিতার এবারের আসরে সম্ভাব্য খরচ ধরা হয়েছে ২৫ লাখ টাকা; যার পুরোটাই দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এসময় উপস্থিত ছিলেন এনএসসি চট্টগ্রামের উপপরিচালক শিহাব উদ্দিন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ও সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু প্রমুখ।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×