ঢাকা, ০২ জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘সংবাদমাধ্যমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে তা পুরুষদের বাদ দিয়ে যেন নারীদের অগ্রাধিকার প্রদানের মাধ্যমে না হয়। যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে নারী পুরুষকে সমান সুযোগ দিলে প্রকৃত সমতা প্রতিষ্ঠা হবে।’
আজ ০২ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানের মূল পর্বে সংবাদমাধ্যমে জেন্ডার-বিষয়ক অঙ্গীকার সনদ উপস্থাপন করা হয়। এতে প্যানেল আলোচক হিসেবে জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের সদস্য ও মানবাধিকারকর্মী শীপা হাফিজা ‘নাগরিক সমাজের দৃষ্টিতে বাংলাদেশের সংবাদমাধ্যমে জেন্ডার সমতা’ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন ‘সাংবাদিকতায় জেন্ডারের গুরুত্ব এবং জেন্ডার চার্টারের সাথে এর সংযোগ’ বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


