ঢাকা, ২৮ জুন-২০২৫
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নাই।
তিনি বলেন, বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনো বলেন ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এক সাথে লড়াই করতে হবে। ২৮ জুন (শনিবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।
রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেয়ার মতো একটি নির্বাচন হবে।’
চুন্টা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

Related News :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত : বহিষ্কার ১৪

মতিঝিল আরামবাগে বিএসটিআইয়ের অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের প্রায় দেড় হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু

ইনসাফের কথা বলা অপকর্মকারীদের জনগণ বিশ্বাস করে না

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের এমপি বহিষ্কার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে নিয়োগ পেয়েছেন রাশেদ খাঁন

শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত


