ঢাকা, ১৮ জুন-২০২৫
স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১০ মাসে ১ হাজার ৪৪১ টি অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাংবাদিকদের বৃহৎ পরিসরে কল্যাণ অনুদান প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’-এর মাধ্যমে গত বছরের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে কল্যাণ অনুদান হিসেবে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়।
এরপর এ বছরের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক ও তাদের সন্তানদের এককালীন বৃত্তিবাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিক্যাল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। একই দিন অর্থাৎ ৩০ জানুয়ারি ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে অনুদান হিসেবে ৮৯ লাখ টাকা প্রদান করা হয়।
এছাড়া জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ৫ সাংবাদিক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং আহত ২৬ সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়। পরবর্তীতে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এ বছরের ২২ মার্চে ৩৭৪ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার ছিল ১১টি এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক ছিলেন ১৯২ জন।
সর্বশেষ গত ৩ জুন ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার ছিল ১৪টি। অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া। এই কল্যাণ অনুদান প্রদান কার্যক্রম আইন দ্বারা পরিচালিত হয়। কোনো অসুস্থ বা অসচ্ছল সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারের সদস্যগণ কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনা করে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ অনুদান মঞ্জুর করে থাকে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


