আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে চট্টগ্রাম জেলা পুলিশ

ঢাকা, ১৭ জুন-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স’ মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ ১৭ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সটির উদ্বোধন করেন।

পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় একটি কৌশল। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের এই প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা ও আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×