ঢাকা, ১৫ জুন-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক যুবক খুন হয়েছে। আজ ১৫ জুন (রবিবার) বিকালে শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই রবিউল জানায়, তাদের বাড়ি হবিগঞ্জে। মোবারকের বাবার নাম আব্দুল মোনাফ। মোবারক শাহবাগ এলাকাতে ভাসমান অবস্থায় থাকত। এক সপ্তাহ আগে লামিয়া নামে এক মেয়েকে বিয়ে করেছে সে।
রবিউল আরও জানায়, নবী নামে এক ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রি করে। এক সপ্তাহ আগে তার কাছ থেকে মোবারক ৪ হাজার টাকার মাদক বাকিতে নিয়ে আসে বিক্রির জন্য। তবে সেই টাকা দিচ্ছিল না নবীকে। নবী রোববার বিকেলে রাতুল, রাজুসহ ৪-৫ জনকে পাঠায় মোবারকের কাছে, পাওনা টাকা তুলে আনার জন্য। শাহবাগ পুরাতন শিশুপার্ক সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে মোবারকের দেখা পেলে তার কাছে টাকা চায় তারা। মোবারক টাকা দিতে অস্বীকৃতি জানালে তর্কাতর্কির এক পর্যায়ে রাজু ও রাতুল মোবারকের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা মোবারককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


