ঢাকা, ১০ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়ায় আয়তুননেছা বালিকা বিদ্যালয় মাঠে ০৯ জুন (সোমবার) উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালী পন্থা বাদ দিয়ে সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, কৃষিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে সংস্কারের বিজ বপন করে গেছেন। বিএনপি ২০০৮ সাল থেকে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার ও রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আসছে। ফ্যাসিস্ট হাসিনা নির্বাচনী ব্যবস্থার সাথে জড়িত প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পরিপূর্ণ ভাবে ধ্বংস করেছে এ জন্য হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিএনপি সংস্কারের দাবি করে আসছিল।
বাংলাদেশ একদলীয় বাকশালী কায়দায় বন্দি ছিল। বিএনপি বাকশালী পন্থা বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতার মাধ্যমে বিএনপি প্রথম সংস্কার শুরু করে। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯ দফা, তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, ৫ আগষ্টের বিপ্লবের পূর্ব থেকেই বিএনপি ১৯ দফা ও ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার সহ প্রয়োজনীয় সকল সংস্কারের কথা উল্লেখ করেছেন নির্বাচিত সরকারের অধীনে।
তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধানকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সন্মানের সাথে বিদায় নেয়ার আহ্বান জানান। অন্যথায় কালক্ষেপ করলে দেশের জনগণ আপনাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে ফেলতে পারে। তাই তিনি দ্রুত নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন। তিনি বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চাইলে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ৩১ দফা ও গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা তুলে ধরতে হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, খায়রুল ইসলাম, এনামুল হক সজল, দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু, আব্দুর রকিব মল্লিক, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, শেখ আব্দুর রশিদ, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কোবির জুয়েল, আল মামুন নিপু, বাদশা গাজী, বাকের শিকদার, খন্দকার ফারুক হোসেন, কুদরতি এলাহি স্পিকার, খান মোহাম্মদ, মোল্লা সাজ্জাদ হোসেন, সেলিমুল ইসলাম মোড়ল, আরিফুল ইসলাম হাসান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি, মিঠু মোল্লা , মোহাম্মদ আলী টুটুল, মামুন রেজা অপু, আল আমিন মোল্লা, মোহাম্মদ আলী মিন্টু, জাহাঙ্গীর হোসেন, লিটন শেখ প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর


