ঢাকা, ০৩ জুন-২০২৫
জেলা প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
আজ ০৩ জুন (মঙ্গলবার) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সার্বিক তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় ‘উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে লালুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেয়া হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


