ঢাকা, ০৩ জুন-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের (৪০) পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
০৩ জুন (মঙ্গলবার) দুপর ১ টার দিকে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের স্ত্রীর হাতে এ আর্থিক অনুদান তুলে দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।
আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে ও বাকি ২৫ হাজার টাকা সাতকানিয়া উপজেলা পরিষদ থেকে প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, নলুয়া ইউনিয়নে মরফলা বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত কৃষক মো. জসিম উদ্দিনের স্ত্রীকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রশাসন সবসময় তার পরিবারের পাশে থাকবে।
উল্লেখ্য, গত (৩০ মে) সকালে বৃষ্টির মধ্যে মো. জসিম উদ্দিন তার বাড়ির পার্শ্ববর্তী মরফলা বিলে জাল দিয়ে মাছ ধরার জন্য যায়। একইদিন দুপুর ১ টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত জসিমের তার দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


