বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা

ঢাকা, ০২ জুন-২০২৫

স্টাফ রিপোর্টার : একবিংশ শতাব্দীতে অবাধ তথ্য প্রবাহের যুগে এসে সংবাদপত্র, সংবাদ সংস্থা ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোস্যাল মিডিয়ার কার্যক্রম বৃদ্ধিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণ আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

আজ ০২ জুন (সোমবার) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রেস কাউন্সিল সভাকক্ষে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য এসকল দপ্তর ও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জাস্টিস একেএম আব্দুল হাকিম।

জাস্টিস একেএম আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন- চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর গবেষণা কর্মকর্তা রুহুল কবির।

সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, মানোন্নয়ন ও মান সংরক্ষণ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণে প্রেস কাউন্সিলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থাসমূহের সমন্বিত কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধে বিভিন্ন সুপারিশও দেন।

সেইসঙ্গে, নিজেদের বক্তব্যে প্রেস কাউন্সিলকে কার্যকর ও শক্তিশালী গণমাধ্যম-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তারা।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×