ঢাকা, ২৬ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে।
২৫ মে (রবিবার) রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে চলে যায় কয়েকজন।
পরে স্থানীয়রা সাধনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গুলশান থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


