ঢাকা, ২৫ মে-২০২৫
চট্টগ্রাম জেলা প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ ও বাতিল চেয়ে অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে।
২৫ মে (রবিবার) সকাল ১০টায় বন্দর ভবনের ফটকের সামনে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এসময় ‘স্টপ প্রাইভেটাজেনশন’ লেখাসহ বিভিন্ন দাবি সম্বলিক প্লেকার্ড দেখা যায়। বন্দর টার্মিনালটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। একইসঙ্গে চুক্তি বাতিলেরও দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর শ্রমিক দলের (সাবেক সিবিএ) সহসম্পাদক মোজাহের হোসেন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবীর ও সহসম্পাদক সানোয়ার মিয়া।

আন্দোলনকারীরা জানায়, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে এবং ভালোভাবেই চলছে। তাই এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং আর্থিকভাবে লাভবানও হবে।
এদিকে ২৫ মে (রবিবার) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করছে না; বরং আধুনিকায়নের লক্ষ্যে এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়।
তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই, কিন্তু এটিকে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলো পরিচালনা ও বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে চাই।’
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। সরকার চায়, তারা বন্দর ব্যবস্থাপনার অংশ নিয়ে পেশাদারভাবে পরিচালনায় যুক্ত হোক।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


