সাম্য’র মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা, ১৬ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

আজ ১৬ মে (শুক্রবার) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আমার কাছে সাম্য ছিল অত্যন্ত নম্র, ভদ্র ও সামাজিক একজন ছাত্র। আল্লাহ তায়ালা যেন সাম্যের পরিবারকে এ শোক সইবার ধৈর্য দেয়।

দোয়া মাহফিলে সাম্যের ভাই মাসুম বিল্লাহ বলেন, সাম্য আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সাম্য ছিল সকল যৌক্তিক আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ গণঅভ্যুত্থানে সাম্য সামনে থেকে লড়াই করেছে। আমরা চাইনা আর কোন সাম্য এভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। তাই ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

Related News :

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান এর মায়ের মৃত্যুতে শোক বিবৃতি

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ'র মৃত্যুতে পরিবারের শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×