ঢাকা, ১৩ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ ১৩ মে (মঙ্গলবার) ধানমন্ডি-২৭ মোড় থেকে শুরু করে আসাদ গেট পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
ঘণ্টাখানেক ধরে চলা অভিযানে ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের দাবি ছিল নগরবাসীর। আজ থেকে তা শুরু হলো।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত অটোরিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে। সেটা চালাতে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে। এনআইডি দিয়ে সেগুলোর জন্য চালকদের লাইসেন্সও নিতে হবে বলে জানান তিনি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


