খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৭ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘মাদকমুক্ত সমাজ গঠনসহ ডিজিটাল আসক্তি বিষয়ক সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা ০৭ মে (বুধবার) দুপুরে খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর। একজন শিল্পী যেমন তার নিপুন হাতের ছোঁয়ায় শিল্পকর্ম তৈরি করে থাকে। শিক্ষকরাও তেমনি শিশুদের মনোজগত গড়ে তোলেন। শিক্ষক ও অভিভাবকরাই পারেন কোমলমতী শিক্ষার্থীদের মাদক এবং ডিজিটাল আসক্তি বিষয়ে সঠিক জ্ঞান দান করতে। এটি একটি সুন্দর জাতি গঠনে সহয়ক ভূমিকা রাখতে পারে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে উঠাবসা করে সেদিকে অভিভাবকদের নজর দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমানে যুবকদের এই আসক্তিতে বেশি ঝুঁকে পড়তে দেখা যায়। তাদের মাদকের আসক্তি থেকে মুক্ত রাখার জন্য ইতিবাচক কাজে যুক্ত করা উচিত। আমাদের সন্তানদেরকে বেশি সময় দেওয়া ও প্রয়োজনে তাদের সাথে খেলাধুলা করা দরকার। পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করতে হবে। তারা যেন কোন খারাপ কাজের সঙ্গে জড়িত না হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।

খুলনা পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক ড. মো: শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোস্তফা আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোবারাক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রাকিবুজ্জামান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোবারাক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×