গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

ঢাকা, ০৭ এপ্রিল-২০২৫

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের ব্যাপক বোমা হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনের গাজায় হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধ ও ইসরাইলের বিচারের দাবি জানানো হয়।

সোমবার সকাল থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সায়েন্সল্যাব, মিরপুর, উত্তরা, বায়তুল মোকাররমসহ বিভিন্নস্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভে নেমে পড়েন। বিক্ষোভকারীদের কোনো ধরনের সহিংসতায় জড়াতে দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্লাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন ও গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

বিক্ষোভকারীরা জানান, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ‘নো ওয়ার্ক-নো স্কুল’ কর্মসূচি পালন  করেছে। এই কর্মসূচি ঘিরে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়।  শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা যোগ দেয়।

ঢাকার কয়েকটি এলাকার বিক্ষোভ কর্মসূচি ঘুরে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে স্বাধীন ফিলিস্তিন ও গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি জানাচ্ছেন। এসময় তাদের ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ‘সেভ গাজা, ‘বয়কট ইরাইলি প্রোডাক্ট, ‘ইসরাইলের কালো হাত-ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ সহ নানা স্লোগান। দেশের বিভিন্ন জায়গায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী জান্নাত-ই-তাজরীন বলেন, ইসরাইল গাজায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বরতম গণহত্যা চালাচ্ছে । সদ্য জন্ম নেওয়া শিশু তার মায়ের স্তন্যপানের আগেই ইসরাইলের ছোড়া বোমায় মারা যাচ্ছে। নারী-পুরুষ, শিশু এমনকি স্বেচ্ছাসেবকদেরকেও টার্গেট করে মারছে ইসরাইলি বর্বর সেনারা। মানুষ হিসেবে সন্ত্রাসী ও দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আমি চুপ থাকতে না পেরে বিক্ষোভে যোগ দিয়েছি। আমি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই।

ঢাকার নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসস’কে বলেন, বিক্ষোভকে ঘিরে ঢাকায় কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি। ঢাকায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিক্ষোভকে ঘিরে কোনো ধরনের সহিংস পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য পুলিশের গোয়েন্দা বিভাগ কাজ করছে।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×