ঢাকা, ২৭ মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবারও খোলা থাকছে রাষ্ট্রয়াত্ত্ব চার ব্যাংক। ব্যাংক গুলো হচ্ছে- সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক। এই চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহকে সীমিত সংখ্যক লোক বলের মাধ্যমে ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত থাকবে জুমা’তুল বিদার জন্য বিরতি।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের ঈদুল ফিতরের পূর্বেই বেতন ভাতাদি উত্তোলনের সুবিধার্থে ২৭ মার্চ (বৃহস্পতিবার) এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


