অমর কথাশিল্পী মীর মোশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ : সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ১৩ নভেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী। তার কালজয়ী সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তার স্মৃতি ও অবদান সংরক্ষণ করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আজ ১৩ নভেম্বর (শুক্রবার) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তার ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে আমরা গ্রামীণ জনপদের মানুষের জীবন, প্রকৃতি, নদ-নদী, কৃষক-কৃষাণী ও মাঝির ভাটিয়ালি গানকে উপজীব্য করে যাত্রাশিল্পের বিকাশ ঘটাতে চাই। তিনি বলেন, শিগগিরই মীর মোশারফ হোসেনের জন্মস্থান পদমদীতে একটি বিশ্ববিদ্যালয় কলেজ, সাংস্কৃতিক কেন্দ্র ও লাইব্রেরি গড়ে তোলা হবে। পাশাপাশি স্থানীয় মীর মোশাররফ হোসেন কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা দেশ ও মানুষের কথা বাদ দিয়ে বিদেশি অপসংস্কৃতির আগ্রাসন আমদানি করেছিল এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আমরা সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। এর আগে সকালে মীর মোশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে জন্মবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কর্মসূচিতে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এতে অংশ নেন।

বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

Related News :

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল আবৃত্তিকে আধুনিক শিল্পের মর্যাদা দেন কাজী সব্যসাচী

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

নজরুল বর্ষ উপলক্ষে বাংলা একাডেমির সেমিনার আগামীকাল

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

চাঁদপুরে সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

বাংলা একাডেমিতে গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

জাতীয় কবি নজরুলের বিদ্রোহ, বিপ্লব, মানবিকতা ও নান্দনিক সংস্কৃতি নিয়ে আলোচনা

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক

জীবনানন্দ, আল মাহমুদ, মনিরউদ্দীন ইউসুফ এবং রশীদ করীম স্মরণে সেমিনার সিরিজ উদ্বোধন

জীবনানন্দ, আল মাহমুদ, মনিরউদ্দীন ইউসুফ এবং রশীদ করীম স্মরণে সেমিনার সিরিজ উদ্বোধন

'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫' ঘোষণা

'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫' ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×