ঢাকা, ০৮ নভেম্বর-২০২৬
কয়রা প্রতিনিধি, খুলনা : কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় উপজেলা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মো. বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ আলী, কয়রা আইনজীবি সমিতির এ্যাড. আকবার হোসেন, এ্যাড. আনিছুর রহমান, সহকারি সমবায় অফিসার মো. তোরাব আলী, সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা, কমলেশ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News :

দিঘলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

অশ্রুসিক্ত ভালোবাসায় ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হলো শিক্ষক অধীর কুমার কুন্ডুকে

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেওয়ালে রবীন্দ্রবিরোধী পোস্টার

খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন



