জাবিতে শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকা, ০৮ নভেম্বর-২০২৬

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী অতিথির উপস্থিতিতে এক শিক্ষার্থীকে ঘিরে ধরে মারধর এবং জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সামিন ইয়াসার লাবিবের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সহকারী প্রক্টরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগকারী শিক্ষার্থী শিহাব বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের ষষ্ঠ ব্যাচের নিয়মিত শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত সামিন ইয়াসার লাবিব পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং কাজী নজরুল ইসলাম হল সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)।

ভুক্তভোগীর অভিযোগপত্র ও তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ০৭ নভেম্বর (শুক্রবার) দুপুর আনুমানিক দুইটার দিকে দুই নারী অতিথিকে সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন ‘সুইজারল্যান্ড’ এলাকায় একটি মাচায় ছবি তুলতে যান তিনি। কিছুক্ষণ পর সামিন ইয়াসার লাবিবসহ আরেকজন সেখানে এসে তাঁর পরিচয় জানতে চান। শিহাব বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালে তাঁকে দ্রুত স্থানটি ছেড়ে যেতে বলা হয়। এ সময় শিহাব জানান, ছবি তুলে অল্প সময়ের মধ্যেই তাঁরা চলে যাবেন। তবে লাবিব জায়গাটিকে নিজের বলে দাবি করলে শিহাব পাল্টা যুক্তি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো স্থান ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শিহাবের অভিযোগ, মাচা থেকে নেমে কিছুটা সামনে এগোতেই লাবিবের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাঁকে ঘিরে ধরেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করলে তাঁর নাক, মুখ ও কান দিয়ে রক্তপাত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় সঙ্গে থাকা দুই নারী অতিথির একজনের চশমাও ভেঙে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দিয়ে একটি ভিডিও ধারণ করানো হয়। সেখানে মাচায় ছবি তুলতে যাওয়াকে নিজের ভুল স্বীকার করে তাঁকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করা হয়। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সামিন ইয়াসার লাবিব। তাঁর ভাষ্য, অভিযোগের বিষয়টি তিনি জেনেছেন। সেখানে মারধরের কথা বলা হলেও বাস্তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি; কেবল বাকবিতণ্ডা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে দুই সহকারী প্রক্টরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related News :

জলবায়ু সম্মেলন COP31-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

জলবায়ু সম্মেলন COP31-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

জাবি স্পোর্টস ক্লাব ম্যারাথন : শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাবি স্পোর্টস ক্লাব ম্যারাথন : শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাবিতে যাত্রা শুরু করল ‘বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’

জাবিতে যাত্রা শুরু করল ‘বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড হেলথ রিসার্চ গ্রুপ’

জাবি শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাবি শিক্ষার্থীদের দেওয়া তালা ভেঙে অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

জাবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি সামিউর ও সাধারণ সম্পাদক মুশফিকুর

জাবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি সামিউর ও সাধারণ সম্পাদক মুশফিকুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ প্রভাষক নিয়োগ : আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×