ঢাকা, ০৭ নভেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুরু হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও আলোচিত দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দি হন। পরবর্তীতে ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্তি লাভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন ঘটে। দিনটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আঁলহজ্ব সরোয়ার খান কলেজের প্রভাষক মোঃ সালাউদ্দিন মোল্যা, দিঘলিয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শুভ্র কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাওন হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রোকৌশলী কর্মকর্তা আবু তারেক সাইফুল কামাল, উপজেলা কৃষি অফিসার মো. কামাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ দিনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। এছাড়াও বক্তারা ঐতিহাসিক এই দিনের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শুভ্র কুমার দাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ শাওন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা প্রোকৌশলী কর্মকর্তা আবু তারেক সাইফুল কামাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রমজান আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা মোল্যা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া আনসার কমান্ডার শামসুননাহার, উপজেলা পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা রেহানা আকতার, এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের প্রতিনিধি মোঃ রুহুল আমিন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ৫ নভেম্বর আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণ করে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Related News :

অশ্রুসিক্ত ভালোবাসায় ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হলো শিক্ষক অধীর কুমার কুন্ডুকে

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেওয়ালে রবীন্দ্রবিরোধী পোস্টার

খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা



