তাহসিফ হত্যা মামলায় আবারও দুই দিনের রিমান্ডে বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপ

ঢাকা, ০৫ নভেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ০৫ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফার তিন দিনের রিমান্ড শেষে দ্বীপকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এতে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

দ্বীপকে গত ২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুর থেকে আটক করে পিবিআই। ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ৩১ অক্টোবর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের ডাকে তাহসিফ বাসার নিচে নামেন এবং মোটরসাইকেল নিয়ে বের হন। পরে একটি রেস্তোরাঁয় দ্বীপ, তাহসিফ ও দিশা একসঙ্গে রাতের খাবার খান। এরপর উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে তিনি আলাদা হয়ে যান।

দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া মাদকস্পট হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দ্বীপ। এদিকে বুধবার তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Related News :

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা রিমান্ডে

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

জামালপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের সশ্রম কারাদণ্ড

মামলার জামিন নিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিত্রনায়িকা পরীমণি

মামলার জামিন নিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিত্রনায়িকা পরীমণি

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী জেরিকা দিশাকে আরও তিন দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বান্ধবী জেরিকা দিশাকে আরও তিন দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×