ঢাকা, ০২ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ০১ নভেম্বর (রবিবার) দুপুরে সচিবালয়ে ই-রিক্সা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটি রিক্সার মালিক হতে পারবে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিক্সা অন্য সিটিতে চালানো যাবে না বলেও জানান তিনি। তিনি বলেন, একটি ই-রিক্সায় চার জনের বেশি যাত্রী পরিবহণ করা যাবে না।
ফিটনেস সার্টিফিকেটের মেয়াদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত যানটি ব্যবহার করা যাবে। এছাড়া, ই-রিক্সার নতুন বিধিমালা না মানলে, আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারিও দেন তিনি।
Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার


