যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

ঢাকা, ০১ নভেম্বর-২০২৬

আহমেদ শাহ, (চীফ রিপোর্টার) : যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ ০১ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে। বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা, পারস্পরিক পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথ সক্ষমতা জোরদারের লক্ষ্যে জাহাজটি যৌথ প্রশিক্ষণ মহড়া Cooperation Afloat Readiness and Training (CARAT)-2026-এ অংশগ্রহণ করবে।

জাহাজটির অধিনায়ক লে. কমান্ডার মেরি সেনোইট (Lt Commander Mary Senoyuit) এর নেতৃত্বে ৬৮ মিটার দৈর্ঘ্যের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান জাহাজের অধিনায়ক ও সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাজটির আগমন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজটিকে বরণ করে নেয়। এই আনুষ্ঠানিক অভ্যর্থনা দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রতিফলন।বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক লে. কমান্ডার মেরি সেনোইট (Lt Commander Mary Senoyuit), হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ একটি প্রতিনিধিদল কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হবে। এ ছাড়া আগামীকাল ০২ নভেম্বর (সোমবার) চট্টগ্রামস্থ স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (SMWT)-এর অডিটোরিয়ামে CARAT-2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সফরকারী জাহাজের অধিনায়ক, হেড অব ডেলিগেশন ক্যাপ্টেন স্টিফেন্স এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশেসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, আগামী ০২ নভেম্বর-২০২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া CARAT-2026 মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR, US Navy-এর P-8A উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করবে। এ মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত CARAT একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক প্রশিক্ষণ উদ্যোগ, যার মাধ্যমে উভয় দেশের নৌবাহিনী যৌথ প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ লাভ করে। এ ধরনের যৌথ মহড়া অংশগ্রহণকারী বাহিনীগুলোর কার্যকর সমন্বয়, অপারেশনাল প্রস্তুতি এবং সমুদ্র নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক বোঝাপড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, নৌ-সহযোগিতা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে আরও সুসংহত করে। CARAT-2026-এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। যৌথ প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শেষে জাহাজ USS WARRIOR আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

Related News :

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

ফেনীতে বিজিবির অভিযানে দশ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ফেনীতে বিজিবির অভিযানে দশ মাসে ৯৫৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×