পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঢাকা, ৩১ অক্টোবর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩১ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টায় হোটেল নায়রীতে এক আলোচনা সভা করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান। জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ। সভার সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম মোল্লা।

এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কয়েকজন সদস্য নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করেছি এবং নেতৃত্ব দিয়েছি। এরই ধারাবাহিকতায় আজকে পুর জেলা জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম এ জায়গায় এসে পৌঁছেছে বর্তমানে অনেক সদস্যের পরিবার। তবে নির্বাচনে আমরা কাঙ্খিত ফলাফল পাইনি কারন আমাদের ঐক্যের অভাব ছিল। আগামী দিনে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফরমের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Related News :

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×