ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
২৮ অক্টোবর (বুধবার) সকালে ও বিকেলে দুই দফা অভিযান চালিয়ে মিরপুর-১ নম্বরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়।
শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষ এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে নগরবাসী তাদের চলাচলের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন।
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ ধরনের অভিযান পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরেই অব্যাহত থাকবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় পুলিশ, ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সহযোগিতা করেন।
সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ডিএনসিসি প্রশাসন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


