ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউপির নন্দীপুর এলাকার রফিজ উদ্দীন ভুঁইয়ার ছেলে রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও রাউজান উপজেলার সুলতানপুর মাঝিরঘাট এলাকার মৃত মহিউদ্দীনের ছেলে আদনান উদ্দীন (২৮)।
২৩ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত ১টা ১০ মিনিটে নগরীর পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের একটি ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন।
তিনি জানান, গত ১৮ অক্টোবর রাত ৯টায় জামাল উদ্দীন জিকু নামে এক যুবক গাজী সারোয়ার শ্রাবণ নামে আরেক যুবককে ফোন করে রৌফাবাদ এলাকায় ডেকে নেয়। গাজী সারোয়ার শ্রাবণ মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে কিছু লোক প্রাইভেটকার নিয়ে এসে তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শ্রাবণ বাধা দিলে তাকে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ ঘটনায় গতকাল দিবাগত রাতে পাঁচলাইশ থানা এলাকা থেকে মোটরসাইকেলটিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ


