ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার নিজ ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় ওই নেত্রীর মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষিকা ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি একাই এই ফ্ল্যাটে বসবাস করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা (শুক্রবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুমার মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


