ঢাকা, ২৪ অক্টোবর-২০২৬
চীফ রিপোর্টার : ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম।
২৩ অক্টোবর (শুক্রবার) রাতে ঢাকার একটি রিসোর্টে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয় বলে আজ ২৪ অক্টোবর (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামীর সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে ১ বছর করে তারা দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে মতিউর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসিফ হাসান কাজল (খবরের কাগজ), কোষাধ্যক্ষ পদে নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে হাসান আদিব (জাগো নিউজ)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবি’র বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে আরও উপস্থিত- ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও সাবেক সভাপতি নিজামুল হক। এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন।
সভায় নির্বাচিতদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইরাবের সদস্যদের জন্য একটি কল্যাণ ফান্ড গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
Related News :

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


