জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

ঢাকা, ১৮ অক্টোবর-২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক : তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, বরং জনগণের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, ‘তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে কমিশনের দরজা বাংলাদেশের সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে।’

আজ ১৮ অক্টোবর (রবিবার) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান তথ্য কমিশনার বলেন, নারী হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের বিষয় হলেও যখন কোনো দায়িত্ব দেওয়া হয় তখন জেন্ডার নয়, বরং দায়িত্বটাই সবচেয়ে বড়। সমাজে সব জেন্ডার যেন সমানভাবে অগ্রাধিকার পায়, সেটিই মূল কথা। এ সময় তিনি আরও বলেন, বিগত প্রায় দুই বছর তথ্য কমিশন নিষ্ক্রিয় ছিল এবং দীর্ঘ ১৭ বছরেও কমিশন তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি বা করতে দেওয়া হয়নি।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অধীনে এই কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, যা জনগণের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করবে।

তথ্য কমিশন সম্পর্কে সাধারণ মানুষের ধারণার ঘাটতি রয়েছে উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান জানান, মানবাধিকার ও তথ্য কমিশন যেকোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন দীর্ঘদিন ধরে কার্যকর না থাকায়, মানুষ এর কার্যক্রম সম্পর্কে সেভাবে জানে না। তাই মানুষের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া ও তথ্য কমিশনে জনগণের প্রবেশাধিকার আরও সহজ করাই হবে আমাদের প্রথম ও প্রধান পদক্ষেপ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য কমিশনের নবনিযুক্ত সদস্য এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গত ১৭ বছরে এই প্রতিষ্ঠানটি কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। তথ্যের অধিকার কেবল গণমাধ্যমের নয়, এটি জনগণের অধিকার। তিনি বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করতে এই সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করবে।

জনগণের তথ্যপ্রাপ্তির প্রত্যাশা পূরণে তারা নিজেদের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করবেন। এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সাথে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনের দুই সদস্য সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Related News :

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

লালনের ১৩৬তম তিরোধান উৎসব শুরু, গানে গানে সাঁইজির স্মরণ

লালনের ১৩৬তম তিরোধান উৎসব শুরু, গানে গানে সাঁইজির স্মরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×