সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর ‘কালবেলা’র কেউ নন

ঢাকা, ১২ অক্টোবর-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (চীফ রিপোর্টার) : সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠা জাহাঙ্গীর আলম ‘দৈনিক কালবেলা’র কেউ নন। কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহ করা জাহাঙ্গীরকে আরও আগেই দায়িত্ব থেকে বাদ দিয়েছে কালবেলা কর্তৃপক্ষ। ফলে তাকে কালবেলার কর্মী হিসেবে উল্লেখ করার সুযোগ নেই।

মূলত, জাহাঙ্গীর আলম কমিশন ভিত্তিতে দেশের কারাগারগুলোতে বিজ্ঞাপন সংগ্রহের কাজ করতেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে কালবেলার নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগ ওঠে।

বিশেষ করে এ-সংক্রান্ত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে নিউমার্কেট থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) কর্তৃপক্ষের নজরে আসে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। সর্বশেষ কালবেলার সংবাদিক পরিচয় দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়, যা কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, জাহাঙ্গীর আলম কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহ করতেন। তিনি কালবেলার নিয়মিত কর্মী বা সাংবাদিক ছিলেন না। এখানে উল্লেখ করা প্রয়োজন, সার্বিক সব বিষয় আমলে নিয়ে কালবেলা কর্তৃপক্ষ আগেই জাহাঙ্গীর আলমের সঙ্গে সব ধরনের সম্পর্ক বাতিল করে। কমিশন ভিত্তিতে বিজ্ঞাপন সংগ্রহের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ‘পিচ্চি রাজা’র সন্ধান চেয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী খুশি। সেসময় তিনি স্বামীকে কারাগার থেকে বের করে দেওয়ার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইল ও তাকে গুম করার অভিযোগ তোলেন কথিত সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কাঠামো প্রণয়নের প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কাঠামো প্রণয়নের প্রস্তাব তথ্য প্রতিমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×