ঢাকা, ০৬ অক্টোবর-২০২৬
চীফ রিপোর্টার : এশিয়া অঞ্চলের তরুণদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পখাতে দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় আজ ০৬ অক্টোবর (মঙ্গলবার) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন পিসফুল ইউজ অব কেমিস্ট্রি ফর ইয়ুথ-২০২৬’।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ ন্যাশনাল অথরিটি, কেমিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি ৫ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি রাসায়নিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং দায়িত্বশীল রসায়ন চর্চা সম্পর্কে তরুণদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় শান্তিপূর্ণভাবে রসায়নের ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা, দায়িত্বশীল বিজ্ঞান চর্চা এবং কেমিক্যাল উইপন্স কনভেনশন (কেমিক্যাল উইপন্স কনভেনশন— রাসায়নিক অস্ত্র কনভেনশন)-এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় হবে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা


