ঢাকা, ০৪ অক্টোবর-২০২৬
চীফ রিপোর্টার : নবায়নযোগ্য জ্বালানি খাত ও বাংলাদেশের ক্রমবর্ধমান মাইস শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রদর্শনী ‘রেনেক্স ২০২৬’-এর সফল আয়োজনের স্বীকৃতি হিসেবে সেভর ইন্টারন্যাশনালকে পুরস্কারটি দেওয়া হয়।
০৩ অক্টোবর (শনিবার) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উপমহাব্যবস্থাপক কে এম ফেরদৌস ইলিয়াস ও সহকারী মহাব্যবস্থাপক উম্মে রোকেয়া নিশার হাতে পুরস্কার তুলে দেন।
‘রেনেক্স ২০২৬’ প্রদর্শনীতে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সৌরপ্রযুক্তি এবং জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি তুলে ধরা হয়। এতে দেশি-বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।
আন্তর্জাতিক প্রদর্শনী ও শিল্পভিত্তিক আয়োজনের মাধ্যমে সেভর ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতকে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগের সুযোগের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


