খুলনার দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের গণ ইফতার

ঢাকা, ১৮ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের ও মুসলমানের বাংলাদেশ। মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। মাহে রমজানে বদর যুদ্ধে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। কুরআনের বিজয় হয়েছিল। সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এক কাতারবন্ধী হয়ে বাংলাদেশে কুরআনের রাজত্ব কায়েমের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সকল ইসলামী শক্তিকে এক হয়ে কোরআনের অনুসারী লোকদের নির্বাচিত করতে হবে। মুসলমানদের ভোট যাবে এক বাক্সে। সেটা হলো ইসলামের বাক্স।

তিনি ১৮ মার্চ (মঙ্গলবার) বিকালে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিঘলিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি এর সভাপতিত্বে উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ডাঃ মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, খুলনা জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা শাইকুল ইসলাম বিন হাসান, খুলনা জেলা সদর মুজাহিদ কমিটির মোঃ নুরুল ইসলাম সাজু, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুফতি আজিজুর রহমান সোহেল, খুলনা জেলা খেলাফত আন্দোলন সভাপতি মুফতি ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিশ দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সালমান ফারসী।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, মুফতি গোলামুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল কাফি, শেখ মোঃ মুহিবুল্লাহ, কারি মুখতার হোসেন প্রমুখ।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×