রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ছিদ্দিক শেখ (৪৪) ও মো. আল আমিন (৪০)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর জিয়া সরণি রোডের ২৭/৮ নম্বর এলাকায় মুখে শিষ দেওয়াকে কেন্দ্র করে শরিফুল ইসলাম অরুনের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এজাহারভুক্ত নয় জনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন অরুনকে এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে গুরুতর আহত করে।

পরবর্তীতে আহত শরিফুল ইসলাম অরুনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর সে মারা যায়। এ ঘটনার পর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

সার্ভার হ্যাক করে এনআইডি ও সিমের তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

সার্ভার হ্যাক করে এনআইডি ও সিমের তথ্য বিক্রি, যুবক গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×