ঢাকা, ২৩ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : গাইবান্ধা জেলায় প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) গাইবান্ধা সার্কিট হাউজ কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল আড়াইটা পর্যন্ত এ কর্মশালা চলে।
গাইবান্ধার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি বিধান বাস্তবায়নের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এছাড়াও জেলা প্রশাসক ড. মো মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুর সবুর।
জেলার ৪০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। এসময় গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতসহ বস্তুনিষ্ঠ সংবাদ সম্পর্কে ধারণা ও পেশাগত আইন সম্পর্কে দায়িত্বশীল হওয়ার গুরুত্ব আরোপ করা হয়। প্রশিক্ষণ শেষ ৪০ জন গণমাধ্যমকর্মীকে সনদপত্র প্রদান করা হয়।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


