খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ ১৬ মার্চ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সড়কগুলোয় যদি ভাঙ্গা অংশ বা গর্ত থাকে সেগুলো দ্রুততর সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নিতে হবে। সড়ক যোগাযোগ সহজ না হলে গ্রামীন অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাস্তায় মুছে যাওয়া রোড সাইনগুলো পুনরায় দৃশ্যমান করতে হবে। খুলনার মানুষ যেন স্বস্তিকর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্ষা মৌসুমে খুলনার কয়েকটি উপজেলায় জলাবদ্ধতা তৈরির আংশকা থাকে। স্লুইসগেটগুলো সচল রাখা-সহ জলাবদ্ধতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের এখনই সময়।

সভায় সিভিল সার্জন ডা. মোছাঃ মাজফুজা খাতুন জানান, খুলনার হাসপাতালগুলোয় ডাক্তারসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। তা সত্ত্বেও সেবা প্রদান নির্বিঘ্ন রয়েছে। জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৫৪২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ২৬৬ জনকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এক্ষেত্রে সফলতার হার ৯৮.৮৮ শতাংশ। আবার ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বেলায় সফলতার হার ৯৯.২৬শতাংশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজজামান বলেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে খুলনা থেকে নাগরিকদের গ্রামের বাড়ি যাওয়া-আসার পথে ছিনতাই-সহ অন্যান্য অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। যানজট প্রতিরোধে ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম জানান, রমজান ও আসন্ন ঈদের সময় বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে। অধিক পরিমান নগদ টাকার পরিবহনের ক্ষেত্রে পুলিশ প্রহরা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের জানানো হচ্ছে। দুপুরের পর থেকে তারাবিহ নামাজের শেষ সময় পর্যন্ত নগরীতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। মানুষকে সচেতন করতে কেএমপি থেকে বিশেষ লিফলেট বিতরণ করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, মাহে রমজানে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুধ ও ডিম বিক্রি চলমান রয়েছে। প্রতিলিটার দুধ ৭০ টাকা এবং প্রতিটি ডিম ৯টায় বিক্রি করা হচ্ছে। গতকাল পর্যন্ত মোট তিন হাজার ৫১ লিটার দুধ এবং ৯০ হাজার ৬৪১ টি ডিম বিক্রি হয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×