ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর এলিফ্যান্ট রোড (সাইন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল মোড়) এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগের সার্বিক সমন্বয়ে আজ ২১ সেপ্টেম্বর (সোমবার) এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে রাস্তার দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত চলাচলের উপযোগী করা হয়। একই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড কর প্রদান এবং ফুটপাতে অবৈধভাবে সাইনবোর্ড বা মালামাল রাখা হয়েছে কি না তা যাচাই করা হয়। এছাড়া, বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও ভবনের এসির পানি ফুটপাতে ফেলে কৃত্রিম জলাবদ্ধতা এবং এডিস মশার লার্ভা সৃষ্টির ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভুয়া ট্রেড লাইসেন্স প্রদর্শন এবং সিটি কর্পোরেশনের নিয়ম লঙ্ঘনের দায়ে দুই জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। জনস্বার্থে ও নগরবাসীকে সুশৃঙ্খল ফুটপাত উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


