ঢাকা, ২১ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও সৌরবিদ্যুতের প্রসারে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সদর দপ্তরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) নির্দেশনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা পবিস-৩-এর জেনারেল ম্যানেজার মো. মামুন অর রশীদ।
সভায় ঢাকা পবিস-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আক্তারুজ্জামান লস্করসহ দুই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, এজিএম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চেম্বার অব কমার্সের প্রতিনিধি, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধি, প্রেস ক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন অংশীজন সভায় অংশ নেন।
সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির পদ্ধতি, প্রযোজ্য নীতিমালা ও প্রয়োজনীয় শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তালিকাভুক্তির ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং সেবার মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো হলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ সময় সোলার সিস্টেম স্থাপনে সরকারের বিভিন্ন প্রণোদনা, আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করা হয়।
সোলার সিস্টেম স্থাপনে আগ্রহী গ্রাহকদের সরকারি প্রণোদনার আওতায় এনে সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


