ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে আর্মি শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৬টি ইভেন্টে ৭টি ডিভিশনের সর্বমোট ৮৪ জন শুটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। যশোর সেনা শুটিং ক্লাবের সৈনিক মো. ইউসুফ আলী শ্রেষ্ঠ শুটার হওয়ার গৌরব অর্জন করেন।
এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট ও সংস্থার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


