শ্যামলীর শপিং জোন বিডিতে অভিযানে ৮২ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর শ্যামলীতে শপিং জোন বিডি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির তথ্য উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ঢাকা (পশ্চিম) কমিশনারের নির্দেশনায় গত ১৬ সেপ্টেম্বর শ্যামলীর ১২/১/৪, রোড-২ এলাকায় অবস্থিত শপিং জোন বিডি প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।

এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি নিজস্ব শোরুমের পাশাপাশি অনলাইন মাধ্যমেও পোশাক বিক্রি করে থাকে। অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন ব্যবসায়িক দলিলাদি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে ১০ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৪০০ টাকার বিক্রয় তথ্য পাওয়া গেছে। এসব বিক্রয়ের বিপরীতে পরিহারকৃত মূসকের পরিমাণ ৮২ লাখ ৩ হাজার ৫ টাকা। এনবিআর আরও জানায়, জব্দকৃত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×